NEWNewsমুহুর্তের খবররাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

প্রস্তাবিত হেবা আইন বাতিল, গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ
এবার জাতীয় সংসদে পাস হওয়া ‘হেবা আইন (সংশোধনী) বিল, ২০২৬’ বাতিল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং মূল্যস্ফীতির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।শুক্রবার বাদ জুমা নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মনি চত্বর, রাজশাহী কলেজের সামনে দিয়ে এবং কুমার পাড়া মোড় প্রদক্ষিণ করে পুনরায় সাহেব বাজার জিরোপয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তব্যে নেতৃবৃন্দ সদ্য পাস হওয়া হেবা আইনকে কোরআন-সুন্নাহ ও ইসলামী শরীয়াহবিরোধী বলে আখ্যায়িত করেন। তারা বলেন, “বর্তমানে বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্ত চলছে। বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের মানুষের ওপর চরম নির্যাতন চালিয়েছিল, যার ফলশ্রুতিতে ৩৬ জুলাই বা ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। বিগত সরকার ১৬ বছর ক্ষমতায় থেকেও দেশে ইসলামবিরোধী কোনো আইন পাসের সাহস পায়নি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মাথাতেই পবিত্র কোরআনের অবিসংবাদিত বিধানের পরিপন্থি এই আইন পাস করেছে, যা জনগণের ধর্মীয় বিশ্বাসের ওপর স্পষ্ট আঘাত।

বক্তারা আরও উল্লেখ করেন, পবিত্র কোরআনে উত্তরাধিকার আইন সুবিস্তারিতভাবে বর্ণনা করা আছে। তাই শরীয়তের বাইরে নতুন কোনো পদ্ধতি বা আইন সংযোজনের কোনো প্রয়োজন নেই।
সমাবেশ থেকে দেশের বর্তমান অর্থনৈতিক ও জনদুর্ভোগের চিত্রও তুলে ধরা হয়। নেতৃবৃন্দ বলেন, দেশের সাধারণ মানুষ আজ বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকটে দিশেহারা। মূল্যস্ফীতির কারণে দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এর ওপর হেবা আইন সংক্রান্ত জটিলতা জনগণের দুর্ভোগ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

হুঁশিয়ারি ও সমাপ্তি নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনস্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত ও প্রশাসনিক ব্যর্থতা সাধারণ জনগণ আর মেনে নেবে না। অনতিবিলম্বে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে হবে এবং বিতর্কিত এই শরীয়াহবিরোধী হেবা আইন বাতিল করতে হবে। অন্যথায় রাজপথে কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।

পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।এতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ।রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ ফয়সাল হোসেন মনি।
রাজশাহী মহানগরের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী।

রাজশাহী জেলা শাখার সেক্রেটারি মোঃ ইসাহাক।ইসলামী যুব আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃহাসিবুর রহমান।
রাজশাহী মহানগর প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুফতী ইমরান হোসাইন।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাবি শাখার সভাপতি পারভেজ আকন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button