NEWNewsটপ নিউজমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

বিতর্ক মাথায় নিয়েই চলতি দায়িত্বের রেলওয়ে (পশ্চিম)-এর মহাব্যবস্থাপক এর দায়িত্ব নিলেন আহম্মেদ হোসেন মাসুম

বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব নিয়েছেন পশ্চিমের প্রধান প্রকৌশলী আহম্মেদ হোসেন মাসুম। গত ০৬ সেপ্টেম্বর রেলপথ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় রেল পশ্চিমে।

মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখার উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে নেওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। রেলওয়ে প্রকৌশল বিভাগে দায়িত্ব পালন করে আসা আহম্মেদ হোসেন মাসুম পশ্চিমাঞ্চল রেলের সার্বিক প্রশাসনিক ও পরিচালন কার্যক্রমে নেতৃত্ব দেবেন বলেও জানানো হয়।

তার এই নতুন পদে পদায়নের মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম)-এর সেবা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে বলে মনে আশাবাদ করলেও বাস্তবে সরকারের কতটুকু উন্নয়ন হবে, কতটুকু পশ্চিমের রেল সেবা উন্নতির দিকে অগ্রসর হবে সেটি নিয়ে চলছে বিভিন্ন দপ্তরে আলোচনা সমালোচনা। সুত্র বলছে কিছুদিন আগেই অস্থায়ী নিয়োগের প্রধান হয়ে ৫ শ এর উপর বিতর্কিত কর্মচারী নিয়োগ দেওয়া আহমেদ হোসেন মাসুম হটাৎ এমন দায়িত্ব পাওয়া কে কেন্দ্র করে পশ্চিম রেলে চলছে কানাঘোষার ঝড়।

রেলওয়ের প্রধান দপ্তরের একটি সুত্র বলছে পশ্চিমের চলতি দায়িত্ব পাওয়া (জিএম) নিয়ে এরই মাঝে শুরু হয়েছে নানা প্রশ্ন। তিনি আরো বলেন ডিজি সাহেব সব অভিযোগ এর বিষয় গুলো নোট করছেন। একজন মানুষ হটাৎ দায়িত্ব পেলেই ওরা আকে স্থায়ী করার কোন সুযোগ নেই। সরকার অনেক সুন্দর ভাবে রেলকে সাজাতে কাজ করছেন সেখানে কোন বিতর্কিত মানুষের স্থান হবেনা।

পশ্চিম রেলের (জিএম) ফরিদ খানের দক্ষতা নিয়ে এক প্রশ্নের জবাবে রেল মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সুত্র বলেন তিনি সুন্দর ভাবে পশ্চিম রেলকে সাজিয়ে যেভাবে উন্নয়ন আর ভবিষ্যতের দিকে নিয়েছেন সেটি মন্ত্রণালয় পর্যন্ত অবগত রয়েছে। রেল লঙ্গনে দক্ষ ও পরিশ্রমিক রেল কর্মকর্তার নাম উঠলেই রেল পশ্চিমের মহাব্যবস্থাপক ফরিদ খানের নাম আসে। কোন ধরনের বিতর্ক ছাড়াই তিনি পশ্চিম রেলকে সরকারের নিকট মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন।

তবে চলতি দায়িত্ব পাওয়া রেলওয়ে পশ্চিম এর মহা ব্যবস্থাপক (জিএম) ঘিরে রেল মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ জমা হয়েছে। সেই অভিযোগ এর অনুলিপি ডিজি রেলওয়ে ও দুদকের অনুলিপি দেওয়া আছে। সেই অভিযোগ গুলো শীঘ্রই খতিয়ে দেখা হচ্ছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button