রাজশাহীরাজশাহী সংবাদ
আরএমপি পুলিশের অভিযানে গ্রেফতার-১৪
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল (৭ মে ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করেছে।
জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, কাটাখালী থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করেন।
যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে আটক করেন।এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩৫.২০ গ্রাম হেরোইন ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে আরএমপি পুলিশ।





