রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদস্লাইডার

গাজিপুর থেকে ধান গবেষণার গাড়িতে এসে লক ডাইন হলেন বৈজ্ঞানিক

 স্টাফ রিপোর্টারঃ

কৌশলে গাজিপুর থেকে রাজশাহীতে এসে ধরা খেলেন এক বৈজ্ঞানিক কর্মকর্তা। তার নাম আনোয়ার হোসেন মাসুম, তিনি দেশের এই করুন মহুর্তে গাজিপুরে ছুটিতে ছিলেন। হটাৎ গতকাল বুধবার তিনি কাউকে কিছু না বলেই ধান বীজের গাড়িতে রাজশাহীর ধান গবেষণার এসে যান।

তাকে দেখে সকলেই আতংকিত হয়ে পড়লে ও তিনি প্রকাশ্যে ঘুরতে থাকেন সকলের মাঝে, এই নিয়ে স্থানীয়রা কাটাখালি থানাকে একাধিক বার অবগত করলেও ওসি কোন প্রকার কর্নপাত করেননি বিষয়টি নিয়ে ,অভিযোগ কারিকে তিনি বলেন তিনি নিজেই হোম কোয়ারেন্টিনে যাবে এই নিয়ে মাথা ব্যথার কিছু নেই।

তবে বৈজ্ঞানিক কর্মকর্তার দেখে একজন গনমাধ্যম কর্মী মতিহার জোনের পুলিশের এডিসি কে বিষয়টি মুঠো ফেনে জানায় তিনি মহুর্তেই এই বৈজ্ঞানিকের থাকার ঘরটি ১৪ দিনের জন্য লক ডাউন করে দেন। এই পুলিশ কর্মকর্তার এমন সিদ্ধান্ত কে সাধুবাদ জানিয়েছেন ধান গবেষনার একাধিক ব্যক্তি। একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হয়ে তিনি কেন এমন রাজশাহী বাসীকে হুমকির মুখে ফেলেছেন এই নিয়ে প্রশ্ন এখন অনেকের নিকট।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button