জয়পুরহাট

নববধূকে হত্যার অভিযোগে স্বামী আটক

চলমান ডেস্কঃ

শনিবার (২০ জুন) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামে রোজিনা নামে এক নববধূকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শনিবার ভোরে রোজিনার বাবার বাড়ির কিছুদূরে পাকা রাস্তার ধার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ঘটনার পর স্বামী মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেড় মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে আক্কেলপুর উপজেলার হরিসাড়া গ্রামের মেহেদী হাসানের সঙ্গে একই উপজেলার গুডুম্বা গ্রামের রোজিনার বিয়ে হয়।

গত শুক্রবার (১৮ জুন) বাবার বাড়িতে থাকাকালীন দিনভর মোবাইল ফোনে স্বামীর সঙ্গে রোজিনার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই দিন রাতে মেহেদী শ্বশুরবাড়িতে এসে রোজিনাকে তার বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, শনিবার (১৮ জুন) ভোরে রোজিনার বাড়ির কিছুদূরে পাকা রাস্তার ধারে তার রক্তমাখা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোজিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় এবং মেহেদীকে তার গ্রাম থেকে আটক করেছে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button