পুঠিয়ারাজশাহী সংবাদ

বানেশ্বরে হেরোইন সহ গ্রেফতার-দুই

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন চারঘাট উপজেলার শলুয়া গ্রামের রবিউল ইসলামের পুত্র সাব্বির হোসেন ও মৃত ইসরাফিল শাহের ছেলে আবু সাইদ।

জেলা ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার ফতেপুরগামী পাকা রাস্তার ওপর দুই মাদক ব্যবসায়ী একটি মোটরসাইকেল নিয়ে অবৈধ মাদক দ্রব্য হেরোইন বিক্রি করছে। এসময় অভিযান পরিচালনা করলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে সাব্বির হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেটের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুঁড়া পদার্থ অবৈধ মাদক দ্রব্য হেরোইন ৮২ গ্রাম এবং অপর মাদক কারবারি আবু সাইদের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির পিছনে কোমরে গোজানো অবস্থায় একটি সাদা স্বচ্ছ পলিথিনে ২০ গ্রাম হেরোইন সহ তাদেরকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন রাজশাহী জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button