বিনোদন

কলিজার টুকরোটার জন্য দোয়া চাইলেন আসিফ

বিনোদন ডেস্কঃ

বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর গত চার মাস আগে কন্যা সন্তানের বাবা হয়েছেন ।সুন্দর একটি নামও রেখেছেন মেয়ের।সেই সুন্দর নামটি হলো আইদাহ্ আসিফ রঙ্গন। এই কলিজার টুকরো মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

মেয়ের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আসিফ লিখেছেন, আমার হাসিখুশি মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গন। বিপদসঙ্কুল বন্ধুর পথ পরিভ্রমণের সমস্ত কষ্ট ভুলে ওর জন্যই আরও কিছুদিন বাঁচতে খুব ইচ্ছে করে। সবার কাছে আমার ছোট্ট মেয়েটার জন্য অনেক দোয়া চাই।

আসিফ আরও লিখেছেন, পঞ্চাশ বছরের যাপিত জীবনে শ্রেষ্ঠ উপলদ্ধি-মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য অর্জন করা আসলেই একটা অতিলৌকিক বীরত্ব। আল্লাহু আকবার। ভালোবাসা অবিরাম।

এদিকে বাবা-মেয়ের সেই ছবির নিচে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তারা ছোট্ট আইদাহ্ আসিফ রঙ্গনের জন্য দোয়া ও ভালোবাসা জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button