চারঘাটরাজশাহীরাজশাহী সংবাদ

চারঘাটে সংঘর্ষে ভাতিজার কোপে চাচার মৃত্যু

চারঘাট প্রতিনিধিঃ

আজ শুক্রবার বেলা ১১টায় রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া ছাউবোনা এলাকায় সংঘর্ষের ঘটনায় ভাতিজার হাসুয়ার কোপে প্রাণ হারালেন চাচা মতিউর রহমান মতি ৬০। আহত হয়ে হাসপাতাল বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নিহতের ছেলে ইনছান আলী ২৪। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন ।

স্থানীয়রা জানান, পশ্চিম ভাটপাড়া এলাকার ঝাউবোনা গ্রামের মৃত জলিল মন্ডলের দুই ছেলে খলিলুর রহমান ও মতিউর রহমান। পিতার মৃত্যূর পর থেকে খলিল তার ভাই মতিউর রহমানকে পিতার রেখে যাওয়া সম্পত্তি ভাগ ভাটোয়ারার না করে দিয়ে একাই ভোগ দখল করে আসছিলেন।এ নিয়ে দীর্ঘদিন ধরে খলিল ও মতিউর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সকালে মতিউর রহমান পিতার রেখে যাওয়া জমি ভাগ ভাটোয়ারা করার জন্য আবারো কথা বলতে গেলে দুই ভায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই ভায়ের পরিবারের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে খলিলের ছেলে তোতা মিয়া হাসুয়া দিয়ে এলাপাথারী ভাবে মতিউর ও তার ছেলে ইনছান আলীকে কোপাতে থাকে।

এ ঘটনা দেখে মতিউরের বোনের ছেলে কামরুল ইসলাম এগিয়ে এলে তাকে বেধরক মারপিট করা হয়। শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যূ্র কোলে ঢলে পড়েন মতিউর রহমান। আহত অবস্থায় তোতা মিয়া, খলিলুর রহমান, পিয়ার আলী , ইনছান আলী ও কামরুল ইসলামকে উদ্ধার করে পাশের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মতিউর রহমানের ছেলে ইনছান আলীর অবস্থা আশঙ্কা জনক।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সংবাদ পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের উদ্ধার করে পাশের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ঘটনার পর থেকে ঘাতক খলিলের পরিবারের নারী পুরুষ সকলেই বাড়ীতে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button