নাটোর

লালপুরে শত্রুতা করে নার্সারিতে তিন শতাধিক গাছ কর্তন

এ জেড সুজন লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুরে শত্রুতা করে মনোয়ারা নার্সারির তিন শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।এতে করে প্রায় লক্ষাধিক টাকার ওপরে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।আজ রোববার (১৩ নভেম্বর) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের উত্তর বাওড়া গ্রামের ওই নার্সারিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন নার্সারি মালিক আব্দুল মান্নান।

তিনি বলেন, শনিবার দিবাগত রাতে কে বা কাহারা বাওড়া মাঠের নার্সারি বাগানের তিন শতাধিক বিভিন্ন উন্নত জাতের মাল্টা,আমড়া, বাদাম, আম, জাম,কাঠাল, লিচু,পেয়ারার, মেহগনি,লটকন সহ আরো অনেক প্রজাতির গাছ কেটে দিয়েছে।

এ ছাড়া এক সপ্তাহ আগেও আমার আরেকটি পেয়ারা বাগানের পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার উপরে ক্ষতি হয়েছে। এছাড়া বাকি নার্সারী ও বাগানের বাকি গাছ গুলো নিয়েও শঙ্কায় আছেন তিনি। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button