নাটোর

নাটোরে করোনায় এক যুবকের মৃত্যু ,আক্রান্ত ৯ জন

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরে করোনায় আক্রান্ত হয়ে হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টার নতুন করে ৯জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এনিয়ে জেলাতে মোট মৃত্যু ১৭ জন এবং আক্রান্ত ১৫শ জন। করোনায় মৃত্যুবরণকারী যুবক হৃদয় সদর উপজেলার রঘুনাথপুর আমহাটি গ্রামের আলমের ছেলে। নাটোর সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) হাফিজার রহমান করোনায় হৃদয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান।

হৃদয় গত ২১ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। এ নিয়ে গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button