নওগাঁনাটোররাজশাহীসংবাদ সারাদেশসারাদেশ

রামেকের করোনা ইউনিটে মৃত্যু ৪

স্টাফ রিপোর্টারঃ

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে নওগাঁর ২জন, নাটোরের ১ জন ও চুয়াডাঙ্গার ১ জন। তাদের সবার পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৯ জন। আর উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭২ জন। মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৯১ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক বলেন, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১২ জন করোনা শনাক্ত হন। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৪২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৭ জন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৫ দশমিক ৪৫ শতাংশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button