নাটোররাজশাহীস্লাইডার

রাজশাহীর আইডি হাসপাতালে হামের কারনে যুবকের মৃত্যু

স্টাফ রিপোটারঃ

রাজশাহীর (আইডি) হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু হয়েছে। মোহাম্মদ মনির গাজী নামে ওই যুবকের মৃত্যু হয়েছে আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে। মৃত মনির নাটোরের নলডাঙ্গা থানার মাধনগর গ্রামের আলম গাজীর ছেলে বলে জানা যায় ।

আলম গাজী জানান তার ছেলে কয়েকদিন আগে হামে আক্রান্ত হয়েছিলেন। এরপর তাকে গ্রামের চিকিৎসক এন্টিবায়োটিক ইনজেকশন দেয়। কিন্তু তারপর মনিরের শরীর কুকড়ে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন।

এরপর তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রামেক হাসপাতাল থেকে তাকে আবার রাজশাহী আইডি হাসপাতালে পাঠানো হয়। এরপর আজ ভোরে তিনি মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, মনির গাজি করোনায় আক্রান্ত হয়নি। তারপরও তার নমুনা নিয়ে লাশ বাড়িতে পাঠিয়ে দেয়ায়া হয়েছে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button