বগুড়ার আদমদীঘিতে ১২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক
সংবাদ চলমান ডেস্কঃ
বগুড়ার আদমদীঘিতে ১২০ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গতকাল বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।আটক সোহেল নওগাঁর ধামইরহাটের মাতাজী ঘোষনগর গ্রামের মতি মণ্ডলের ছেলেমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, ঢাকাগামী শ্যামলী পরিবহনে মাদক ব্যবসায়ী সোহেল রানা প্লাস্টিকের বস্তার মধ্যে দুটি বালিশে কৌশলে ফেনসিডিল নিয়ে যাত্রীবেশে যাচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় উপজেলার শিবপুর এলাকায় শারীব সার কারখানার সামনে ঢাকাগামী ওই বাসে তল্লাশি চালানো হয়।এ সময় সোহলের পায়ের মাঝখানে রাখা দুটি বালিশ থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়। মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানাগেছে।


