ঢাকা

প্রেমিককে খুঁজতে এসে গণধর্ষণের শিকার তরুণী

ঢাকা প্রতিনিধিঃ

প্রেমিককে খুঁজতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন নাটোরের এক তরুণী । গত শনিবার রাত ২টার দিকে ঢাকার ধামরাই সাটুরিয়া (পশ্চিম নান্দ্বেশ্বরী) বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এতে ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের ওই তরুণী তার প্রেমিক মো. শাহারুল ইসলাম নামে এক যুবককে খোঁজার জন্য ঢাকার ধামরাইয়ের সাটুরিয়া (পশ্চিম নান্দ্বেশ্বরী) বাসস্ট্যান্ডে আসেন। রাত ২টার দিকে বাসস্ট্যান্ডে নামেন তিনি। ঐ সময় স্থানীয় পাহারাদার মোহাম্মদ হানিফ আলী ও বাবু মিয়া ঐ তরুণীকে একটি দোকানের বারান্দায় বেঞ্চের উপর বসিয়ে রাখেন। কিছুক্ষণ পর সাটুরিয়া বাজারের বাইদাপট্টি এলাকার ৫-৭ জন বখাটে ঐ মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে। এরপর ওই তরুণীর মোবাইল, গলার স্বর্ণের চেইন, হাতের বালা ও টাকা ছিনিয়ে নেয়।

পাহারাদার হানিফ আলী ও বাবু মিয়া জানান, বাজার বাসস্ট্যান্ডে আমরা পাহারা দিচ্ছিলাম। রাত ২টার দিকে মেয়েটি একটি বাস থেকে নামে। তাকে আমরা নিরাপদে বসিয়ে রাখি। পরে বাইদাপট্টির ৫-৭ জন বখাটে যুবক মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর সকালে শুনি বখাটেরা তাকে ধর্ষণ করেছে। 

মেয়েটির বরাতে তারা আরো জানান, নাটোরের বাসিন্দা শাহারুল ইসলামের সঙ্গে ভিকটিমের প্রেমের সম্পর্ক। ছয় মাস আগে ধামরাইয়ে চলে আসেন শাহারুল। এরপর মেয়েটির সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি ওই যুবক। এজন্য তাকে খুঁজতে ধামরাইয়ে আসে মেয়েটি।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর থেকে মেয়েটির প্রেমিক শাহারুল ইসলামও গা-ঢাকা দিয়েছেন। তিনি যে বাসায় থাকেন, সেখানেও তালা ঝুলছে। 

প্রতিবেশীরা জানিয়েছেন, প্রতিদিন সকালে শাহারুল বেরিয়ে যান। রাতে বাসায় ফেরেন। তবে শনিবার (১৫ জানুয়ারি) রাতে আর বাসায় ফেরেননি। তবে শাহারুল কী কাজ করেন সে বিষয়ে তারা কিছুই বলতে পারেননি। 

এদিকে গণধর্ষণের শিকার তরুণী গতকাল রবিবার সকালে স্থানীয় মেম্বারের কাছে বিচার চেয়েছেন। বর্তমানে মেয়েটি আমতা ইউনিয়নের মেম্বার মোসলেম উদ্দিন ও আরশেদের কাছে রয়েছেন।

এই বিষয়ে জানতে চাইলে, আমতা ইউনিয়নের মেম্বার মোসলেম উদ্দিন বলেন, মেয়েটি আমাদের কাছে বিচার চেয়েছে। বিষয়টি চেয়ারম্যান আরিফ হোসেনকে জানানো হয়েছে। পুলিশকেও জানানো হবে।   

ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button