অবরোধের প্রভাব নেই রাজধানীতে
নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি-জামায়াত এবং সমমনা অন্য বিরোধী দল গুলোর ডাকা তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। জীবিকার তাগিদে কর্মস্থলে ছুটছেন কর্মমুখী ব্যস্ত মানুষ।
রাজধানীর উত্তরা, বনানী, গুলিস্তান, পল্টন, শাহবাগ ও ধানমন্ডি এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। সড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি এবং ছোট যানবাহনও চলাচল করছে।
উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা বেসরকারি চাকরিজীবী আলতাফ আহমেদ জানান, রাজধানীতে অবরোধের কোনো প্রভাব দেখছি না। আগের সেই সময় আর নাই, এখন কেউ হরতাল মানে না,মানুষ অনেক বদলে গেছে।
এদিকে অবরোধের মধ্যেও সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চালু রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে দেখা যায়, পিকআপ, ট্রাক ও গণপরিবহন চলাচল করছে নির্বিঘ্নে।
ডিমপি সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াতের যে কোনো ধরনের নাশকতা রোধে কঠোর এবং সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোনরকম নাশকতার চেষ্টা হলে মাঠে পুলিশ ও র্যাব কঠোর অবস্থানে যাবে বলেও জানা গেছে।





