ঢাকা

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তিন কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তিন কিশোর নিহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় মহাখালী ফ্লাইওভারের নিচে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। প্রাথমিক ভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

ঢাকা রেলওয়ের বিমান বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সুনীল চন্দ্র সূত্রধর জানান, মহাখালী উড়াল সড়কের নিচে রেললাইন দিয়ে অসতর্ক ভাবে হেঁটে যাচ্ছিল ঐ তিন কিশোর। তখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button