ঠাকুরগাঁসংবাদ সারাদেশ

পীরগঞ্জে চার স্কুলে দুদকের শিক্ষা সামগ্রী বিতরণ 

লিমন সরকার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার বিকাশ ঘটাতে সততার আলো, প্রাণে প্রাণে জালো এ শ্লোগানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাইলট উচ্চ বিদ্যালয়, বনিক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভোমরাদহ উচ্চ বিদ্যালয়ে প্রায় চার’শ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স টিফিন বাটি, পানির পট, খাতা সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাও জেলা কার্যালয়ের উদ্যোগে দূর্নীতি বিরোধী বিভিন্ন শ্লোগান লেখা এসব সামগ্রী বিতরণ করা হয়। দুপুরে পাইলট উচ্চ বিদ্যালয়ে ঐসব সামগ্রী বিতরণ কালে দুদকের জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ওয়াশকুরনী ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিদর্শক মোঃ শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, 

পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জহিরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button