NEWNewsটপ নিউজবগুড়ামুহুর্তের খবরসংবাদ সারাদেশসারাদেশ

নন্দীগ্রামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ আল-কবির, মেডিকেল অফিসার ডা. জ্যোতির্ময় কবিরাজ, ডা. আরিফুল ইসলাম, ডা. আবু নাঈম, ডা. মুমতাহিনা তাসনিম,
ডা. নিশাত রিমা, ডা. মাহবুবা জান্নাত মুন্নী, ডা. ফারিহা খান চৈতী ও ডা. মারইয়াম-মা-আরিজ, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ ও ইপিআই ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন জানান, এই কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার মোট ১২৩টি কেন্দ্রের (ক্যাম্পেইন) মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য একটি নীল রঙের ক্যাপসুল ও ​১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ১টি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button