কুমিল্লাসংবাদ সারাদেশ

স্বামীর দেয়া আগুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাদিয়া

কুমিল্লা প্রতিনিধিঃ

স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মেনেছেন কুমিল্লার দেবিদ্বারের ৩০ বছরের সাদিয়া আক্তার।

আজ শনিবার ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাদিয়ার মৃত্যু হয়। নিহত সাদিয়া দেবিদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের মো. অপুল সরকারের মেয়ে।

এ ঘটনায় মৃত সাদিয়া আক্তারের স্বামী আসাদ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। আসাদ একই উপজেলার গুনাইঘর গ্রামের নুরু সরকারের ছেলে।

গত ২৩ এপ্রিল সকাল ৮টার দিকে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় ভাড়া বাসায় সাদিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন পাষন্ড স্বামী। পরে গ্যাসের চুলা থেকে দগ্ধ হয়েছেন বলে প্রতিবেশীদের কাছে প্রচার করেন তিনি। এরপর তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই শনিবার ভোরে সাদিয়া মারা যান।

এই বিষয়ে জানতে চাইলে, দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, এ ঘটনায় বুধবার রাতে কয়েকজনের নামে মামলা হয়েছে। ঘটনার প্রধান আসামি আসাদকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button