রাজশাহী সংবাদ

রাজশাহীতে খামারিকে হত্যার ঘটনায় লুট করা গরুসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর দাসপুকুর এলাকায় গরুর খামারি আব্দুল মজিদ নিহতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে চুরি হওয়া চারটি গরুসহ তাদেরকে গ্রেফতার করা হয়। নগরীর রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা দাশপুকুর এলাকার বাসিন্দা বলেও নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে গত বুধবার রাতে আব্দুল মজিদকে শ্বাসরোধ করে হত্যার পর তার চারটি গরু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আব্দুল মজিদ দাশপুকুর এলাকায় একটি ঘরে চারটি গরু পালন করতেন এবং সেখানে বসবাস করতেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button