রাজশাহীরাজশাহী সংবাদ
রাজধানীর বহুতল ভবনে আগুন
সংবাদ চলমান ডেস্কঃ
রাজধানীর বনানী এলাকার বহুতল ভবন আহমেদ টাওয়ারের ফ্লোরে আগুন লেগেছে। রোববার দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আহমেদ টাওয়ারের ১৫ তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
তিনি আরো বলেন, আগুন ভয়াবহ নয়। হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নিচ বলে জানিয়েছেন।




