টপ নিউজবিভাগহীনমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

পেশাদারিত্ব রক্ষায় রাজশাহীর পেশাদার সাংবাদিক এক- মডেল প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার মানব বন্ধন থেকে সাংবাদিক নেতাদের হুশিয়ারি

স্টাফ রিপোর্টারঃ
সাংবাদিকদের উপর যে কোন হামলা মিথ্যে মামলা রুখে দেওয়া হবে। সারাদেশের সাংবাদিকদের নামে মিথ্যে মামলা হামলার খবর প্রতিদিন পেপার পত্রিকা টিভি খুললেই চোখে পড়ে। এসব বন্ধের জন্য সরকারের গভীর দৃষ্টি প্রার্থনা করেন সাংবাদিকরা। ১০ মে রবিবার দুপুরে রাজশাহী মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক সংবাদ চলমান পত্রিকার নিজস্ব প্রতিবেদক মতিউর রহমান মতি এর উপর সশস্ত্র হামলার প্রতিবাদে মানব বন্ধন থেকে এসব কথা বলেন সাংবাদিক নেতারা।রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরোর সঞ্চালনায় রাজশাহী বিভাগীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, স্বাধীন সংবাদ প্রকাশে সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। সাংবাদিকদের সুরক্ষায় সাংবাদিক সুরক্ষা আইন অতি দ্রুত কার্যকর করার দাবি বলেও জানান তারা। চোর চক্রের আক্রমনে আহত হয়া সাংবাদিক মতিউরের দ্রুত সুস্থতা কামনা করে,অল্প সময়ের মধ্যেই হামলার ঘটনায় জড়িত একজন আসামিকে গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করেন মানব বন্ধনে উপস্থিত হওয়া সাংবাদিক নেতৃবৃন্দ। মানব বন্ধন চলা কালে রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক বলেন সাংবাদিক মতিউর এর উপর হামলার ঘটনার পর চন্দ্রিমা থানার পুলিশ যে ভুমিকা নিয়েছে তা সত্যিই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।তিনি আরো বলেন বিশেষ করে ওসি মনিরুল ইসলামের ভুমিকা ছিল প্রশংসনীয়। নবাগত পুলিশ কমিশনার ও বোয়ালিয়া বিভাগের ডিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরো বলেন সাংবাদিক নির্যাতন আইন চালু হয়া খুব জরুরি। সাংবাদিকদের উপর এমন হামলা অত্যান্ত নিন্দনীয় বিষয়। রাজশাহী জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি নুরে ইসলাম মিলন মুঠো ফোনে বলেন একজন পেশাদার সাংবাদিকের উপর এমন অতর্কিত হামলা সত্যিই সাংবাদিক সমাজ কে ভাবিয়ে তুলে। জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন তিনি সেই সাথে দ্রুত আসামি গ্রেপ্তার করায় পুলিশের প্রশংসা করেন তিনি। জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু বলেন সাংবাদিকতা পেশা আজ অপরাধীদের কারনে প্রতিটি মহুর্তে বাধাগ্রস্ত হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। তবে রাজশাহীর পুলিশ কমিশনার প্রমান করেছেন তিনি সাংবাদিক বান্ধব।

রাজশাহী টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি তার বক্তব্যে বলেন দেশের কোন সাংবাদিক আর হয়রানি করা যাবেনা। আজ সাংবাদিক মাঠে কেন বিচারের দাবিতে। এমন ঘটনার জন্য তিনি তীব্র নিন্দা জানান। জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা উপজেলার সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথ তার বক্তব্যে বলেন আর কত সাংবাদিক নির্যাতনের স্বীকার হবে, কতদিন এভাবে সাংবাদিকদের লাঞ্চিত করা হবে এসব থেকে সাংবাদিকদের সুরক্ষা চান তিনি। এ ছাড়াও অন্যান্য বক্তারা সাংবাদিক মতিউরের উপর হামলা করা অপর আসামিকে গ্রেপ্তারের দাবি করেন মানব বন্ধন থেকে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button