সংবাদ সারাদেশসারাদেশ

টেকনাফে ৬০ হাজার পিচ ইয়াবাসহ আটক ১

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফে ৬০ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত অনুমান ১১:৪৫ মিনিটে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউপিস্থ কচ্চপিয়া এলাকা হতে আসামীকে আটক করা হয়।

আসামী মোহাম্মদ ইউনুস, পিতা রশিদ আহম্মদ, সাং কচ্চপিয়া (ক্রিনিশ ভাংগা), ওয়ার্ড নং ৮ বাহারছড়া, থানা টেকনাফ, জেলা কক্সবাজার এর হেফাজত হতে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায়ীর ব্যবহৃত ১ টি মোবাইলসহ জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button