বগুড়া

আবাসিক হোটেলে অনৈতিক কাজ করার সময় গ্রেফতার ২২

সংবাদ চলমান ডেস্কঃ

বগুড়া শহর এবং শিবগঞ্জ উপজেলার তিনটি আবাসিক হোটেলে অনৈতিক কাজ করার সময় গ্রেফতার হয়েছে ১৪ নারী এবং আট পুরুষ।
গতকাল বুধবার রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক।
গ্রেফতার কৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। শহরের মাটিডালি বিমান মোড়ের পশ্চিমে অবস্থিত ‘টাইম স্কয়ার’ নিশিন্দারা এলাকার রয়েল ইন্টারন্যাশনাল এবং শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাস্টস্যান্ড সংলগ্ন নূরজাহান আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন আঁখিরন ফারজানা আক্তার বৃষ্টি, আলো বেগম, রুমা আক্তার, আরিফা আক্তার আশা, সুইটি আক্তার, বিথি আক্তার, আসমা আক্তার, মিতু আক্তার তানিয়া ওরফে তানিশা, তানিয়া আক্তার, জান্নাতী আক্তার পাখি, তিশা আক্তার রিনা, রুপা আক্তার, ঝর্ণা রানী বর্মণ, নাহারুন কাউছার, মোনায়েম, মেহেদী হাসান হৃদয়, ফারুক হোসেন, রফিকুল ইসলাম, আকিব মাহমুদ শুভ, রাসেল ও বাদশা মিয়া,

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button