ঢাকাসংবাদ সারাদেশসারাদেশ

উত্তরায় ছাদ থেকে পড়ে শিশু গৃহকর্মী নিহত

উত্তরা প্রতিনিধিঃ

রাজধানীর উত্তরায় ভবনের ছাদ থেকে পড়ে চিকিৎসাধীন শিশু গৃহকর্মী পপি (১১) মারা গেছে। গত ৯ নভেম্বর বিকেলের দিকে ৪ নম্বর সেক্টর এলাকায় একটি ৬ তলা বাড়ির ছাদ থেকে পড়ে যায় সে।

রোববার উত্তরা পূর্ব থানার পুলিশ মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত পপির বাড়ি ময়মনসিংহ নান্দাইল উপজেলা এলাকায়।

উত্তরা পূর্ব থানা এলাকার ৪ নম্বর সেক্টরের ঐ ৬ তলা বাড়ির ৫ তলায় গৃহকর্তা মাইন উদ্দিনের বাসায় গত দশ মাস ধরে কাজ করছিল।

তিনি আরো বলেন, গত ৯ নভেম্বর বিকেলে ঐ বাড়ির ৬ তলা ছাদ থেকে পপি নিচে পড়ে যায়। পরে সেই বাসার লোকজন উত্তরার আইসি হাসপাতালে তাকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাতে মৃত্যু হয় পপির।  

পরে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button