পাবনা

পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় নিহত ১

পাবনা প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় নান্টু বিশ্বাস নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৭টার দিকে দাশুড়িয়া লালন শাহ সেতুর দিয়াড় বাঘইল মুজিবর সরদারের রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নান্টু বিশ্বাস উপজেলার সলিমপুর ইউপির মানিকনগর বিশ্বাসপাড়ার মজিদ বিশ্বাসের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রোসেম কোম্পানির শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কর্মস্থল রূপপুর প্রকল্পে যাচ্ছিলেন নান্টু।

পথে রূপপুর মোড় থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে  ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ আশিষ স্যানাল জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক এবং চালককে আটকের চেষ্টা করা হচ্ছে। তবে ট্রাকটিকে এখনো শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button