পাবনাসংবাদ সারাদেশ

পাবনায় পৌর নির্বাচনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ

পাবনা প্রতিনিধিঃ

আজ মঙ্গলবার দুপুরে পাবনা জেলা আওয়ামীলীগের রাজনীতিতে প্রভাবশালী অনুপ্রবেশকারীর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শহরের প্রধান আব্দুল হামিদ সড়কের একাংশ জুড়ে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জড়ো হয় নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, আসন্ন পাবনা পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ১০ জন প্রার্থী একত্রিতভাবে যুবলীগ নেতা শরীফ উদ্দিন প্রধানকে সমর্থন দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোরালো আবেদন জানান। অথচ এক প্রভাবশালী অনুপ্রবেশকারী তার পছন্দের প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির পক্ষে তদবির করে তাকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী করেছেন বলে জানান। অবিলম্বে বিক্ষোভকারীরা দলীয় প্রার্থী পরিবর্তনের দাবী জানান।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন সন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লুসহ  আরো অনেকে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button