সংবাদ সারাদেশ

খাদ্যে বিষ, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাদরাসার ৮ শিক্ষার্থী

সংবাদ চলমান ডেস্কঃ

খাদ্যে বিষক্রিয়ায় আট শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।।গতকাল শুক্রবার রাতে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।নড়াইলের বরাশুলা কওমি মাদরাসায় এই ঘটনাটি ঘটেছে

শিক্ষার্থীরা জানায়, রাত ৯টার দিকে তাদের পঁচা ভাত, ডাল, সবজি খেতে দেয় মাদরাসা কর্তৃপক্ষ। খাবার খেয়ে একে একে আট শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালের আরএমও মশিউর রহমান বাবু বলেন, অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

তবে মাদরাসা কর্তৃপক্ষ পঁচা খাবার পরিবেশনের বিষয়টি অস্বীকার করেছে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button