রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে শিক্ষিকা হত্যা মামলায় আসামীর স্বীকারোক্তি জবানবন্দি প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে মুন্নুজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মায়া রাণী ঘোষ (৭০) হত্যাকান্ডের গ্রেফতারকৃত আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

 গত ২১ সেপ্টেম্বর সকাল ৯.৪৫ মিনিট হতে ১২.৩০ মিনিটের মধ্যে আসামী মোঃ মিলন মায়া রাণী ঘোষকে তার বাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে এবং স্বর্ণালংকার, মোবাইল ফোন লুট করে । এরই প্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা রুজু হয়। আরএমপির পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক রাজশাহী মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি বিশ্লেষণের ভিত্তিতে অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন  এর নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোয়েন্দা তথ্যের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বড়কুঠি ক্যাম্প গ্রামের মৃত কালু শেখের ছেলে মোঃ মিলন শেখ (৪০)। তার দেয়া তথ্যমতে মায়া রাণীর খোয়া যাওয়া ৩.৫ ভরি স্বর্ণালংকার ও লুণ্ঠিত মোবাইল সেট উদ্ধার করা হয়।

গত ২ অক্টোবর আসামীকে ৩ দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন এবং তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ গোলাম মোস্তফা আসামী মোঃ মিলন শেখকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আসামী ভিকটিম মায়া রানী ঘোষকে হত্যার বিষয়ে নিজেকে সম্পৃক্ত করে বিস্তারিতভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button