রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ

মহান স্বাধীনতা দিবসের শুরুতে রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ। এছাড়াও দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

আজ সকাল সোয়া ৬টায় নগরী কোর্ট শহীদ মিনার চত্তরে শহীদ স্মৃতিস্তম্ভে রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অন্যদিকে সকাল ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা  শ্রদ্ধা জানান।

পরে সকাল আটটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি স্মৃতিস্তম্ভটিতে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এ দিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কুজকাওয়াজ পরিদর্শন শেষে অভিবাদন গ্রহন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ ও জেলা প্রশাসক আব্দুল জলিল, ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আনিসুর রহমান ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। পরে পুরস্কার বিতরণ করা হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button