রাজনীতি

রাজনীতিতে আবার গ্রেপ্তারি পরোয়ানা বেগম খালেদা জিয়া ও গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদকঃ

রাজনীতিতে আবার গ্রেপ্তারি পরোয়ানা  নড়াইলে দায়ের করা পৃথক দুটি মানহানি মামলার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে এই মামলা করা হয়েছিল।আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল সদর আমলি আদালতের বিচারক আমাতুল মোরশেদা এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় ২০১৫ সালের ২১ শে ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মামলাটি করেন শেখ আশিক বিল্লাহ।এক কোটি টাকার মানহানি হয়েছে মর্মে ২০১৫সালের ২৯ ডিসেম্বর নড়াইল আমলি আদালতের তিনি মামলাটি দায়ের করেন।
একই বছরের ২৫ শে ডিসেম্বর ঢাকার একটি অনুষ্ঠানেগয়েশ্বর চন্দ্র রায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ২৯ ডিসেম্বর আরেকটি মানহানি মামলা করেন শেখ আশিক বিল্লাহ।মামলা দুটির সমন জারি হয়ে ফেরত আশায় এবং আসামিরাআদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নড়াইল সদর আমলী আদালতের বিচারক।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button