রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে নিরাপদ সড়কের দাবিতে লাশের মিছিল

স্টাফ রিপোর্টারঃ

নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে লাশের মিছিল করেছে ছাত্র ফেডারেশন। ১লা ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহা চত্বরের সামনে এই মানববন্ধন অনুস্থিত হয়।

পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে যাওয়ার প্রস্তুতি নেয় এই ছাত্র ফেডারেশনরা । এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে ফেস্টুন প্রদর্শন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অভিমুখের যাত্রায় বাধা সৃষ্টি করে।

পরে ছাত্র ফেডারেশনদের জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরের রুমে নিয়ে যায় কর্তৃপক্ষ। বেলা ১ টা পর্যন্ত দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাদের প্রক্টোরের রুমে রাখা হয়েছে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক জিন্নাত আরা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন সহ রাজশাহী মহানগরীর ছাত্র ফেডারেশনের নেতা কর্মীরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button