দূর্গাপুররাজশাহীরাজশাহী সংবাদ

রক্ত দিয়ে রোগীর প্রান বাচাঁলেন কলেজ ছাএ

মমিন ইকবাল, দূর্গাপুর প্রতিনিধিঃ

রাজশাহী জেলার দূর্গাপুর থানার যুগিশো গ্রামের চাঁদ আলম (১৯) নিদিষ্ট সময়ে এক অসহায় রোগীকে রক্ত দিয়ে প্রান বাঁচালেন। জানা গেছে, চাঁদ আলম যুগিশো গ্রামের মোঃ আয়ুব (৪৯) আলীর ছেলে ।

অনেক কর্ম ব্যস্ত থাকা স্বত্বেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সেচ্ছায় রাজশাহী মেডিকেল কলেজে গিয়ে শাহানাজ (১৭) নামের এক অসহায় রোগীকে নিদিষ্ট সময়ে রক্তদান করে পাশে দাঁড়ান তিনি। রক্ত দানকারী চাঁদ আলম বলেন, মানবতা ছড়িয়ে পড়ুক সবখানে এই স্লোগান কে সামনে রেখে আমাদের এই পথচলা। আমরা স্বপ্ন দেখি গরিব অসহায় মানুষদের মুখে হাসি ফোঁটানোর । আমরা রক্ত দান করি ও তার পাশাপাশি সাধারণ মানুষদের রক্ত দানে আহ্বান করার লক্ষে কাজ করি ।

চাঁদ আলম দাওকান্দি সরকারি কলেজের ২য় বর্ষের ছাএ । তাছাড়া সে একজন ক্রিকেটার হিসাবেও পরিচিতি লাভ করেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button