নাটোররাজশাহী সংবাদ

 নাটোরে ২ মাদকসেবি গ্রেফতার

 নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় ২ মাদকসেবিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৪জানুয়ারী) রাতে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার এস আই রাকিবুল ইসলাম রাকিব জানান আমি ও আমার সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পৃথক এলাকা থেকে ২জন মাদকসেবিকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করি।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগাতিপাড়া পৌর এলাকার নওশেরা মহল্লার মৃত কৃষ্ণপদ মন্ডলের ছেলে পরিতোষ মন্ডল(৩৫) এবং কাজিরচক মালঞ্চি এলাকা থেকে রাজশাহী রাজপাড়া থানাধীন দাস পুকুর মহল্লার আলাল হোসেনের ছেলে জুয়েল রানা (১৮)।

বাগাতিপাড়া মডেল থানার ওসি আবদুল মতিন জানান, আটককৃত দুই জনের বিরুদ্ধে মাদকের পৃথক দুইটি মামলা রুজু হয়। তাহাদের রবিবার নাটোর জেলা হাজতে সোপর্দ্দ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button