রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে ২টি ওয়ান শুটারগানসহ র‍্যাবের হাতে আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ

আজ বুধবার (২৪ আগস্ট) ২.৩০ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন সেনাপুকুর এলাকায় অপারেশন পরিচালনা করে একটি ওয়ান শুটারগান, একটি সীমকার্ডসহ মোবাইল উদ্ধার করে।একই সাথে মোঃ মাইনুল (২৩), নামে এক যুবককে আতাহির, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা হতে গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত আসামী মোঃ মাইনুল চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলার মৃত রবিউলের ছেলে।

ঘটনার বিবরণ সুত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীরসিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া সেনপুকুর গ্রামের এনামুল (৪০), পিতা-কাজিমুদ্দিন এর বসত বাড়ির পশ্চিম পার্শ্বে গেটের সামনে ফাঁকা জায়গায় ১ জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ মালামালসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই একই তারিখ ২.৩০ মিনিটে উক্ত ঘটনাস্থলে পৌঁছালে ১ জন ব্যক্তি তার ডান হাতে থাকা ১টি প্লাষ্টিকের ব্যাগসহ পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই তাকে ব্যাগসহ আটক করে।

আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার ডান হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতরে অস্ত্র আছে। অবৈধভাবে উক্ত উদ্ধারকৃত অস্ত্র অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজত ও দখলে রেখে ঘটনাস্থলে অবস্থান করছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button