ঈশরদীরাজশাহীসংবাদ সারাদেশসারাদেশ

ঈশ্বরদীতে ট্রলির ধাক্কায় অটোভ্যান যাত্রী নিহত

ঈশ্বরদী প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রলির ধাক্কায় অটোভ্যানে থাকা আকতার আলী বিশ্বাস(৭০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পক্ষে আরো দুইজন।

শনিবার রাতে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের জয়নগরে স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকতার আলী অটোভ্যানের যাত্রী ছিলেন। তিনি ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারি গ্রামের ফকির আলী বিশ্বাসের ছেলে। তবে আহত দুই জনের নাম এখনও জানা যায়নি।

স্থানীয় এবং পাকশী হাইওয়ে থানার ওসি রেজাউল বাশার জানান, দাশুড়িয়া থেকে রূপপুরের দিকে একটি পাওয়ার ট্রলি যাচ্ছিল। হঠাৎ ট্রলিটির সামনের চাকা খুলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাগে ট্রলিটির। এতে ঘটনাস্থলেই অটোভ্যান যাত্রী আকতার আলী বিশ্বাস নিহত হন।

স্থানীয়রা অটোভ্যানের আহত দুই যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button