রাজশাহীরাজশাহী সংবাদ

রামেকের করোনা ইউনিটে মৃত্যু ৫

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত তাঁদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় নাটোরের ২ জন এবং রাজশাহী নওগাঁ ও পাবনার ১ জন করে মারা গেছেন। এরমধ্যে পাবনার ১ জন করোনা পজিটিভ ছিলেন। অপর ৪ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। মৃত ৫ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। এ নিয়ে চলতি মাসে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে এর আগে আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।

পরিচালক আরও বলেন, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। ছাড়পত্র পেয়েছেন ১৩ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১৫৯ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ২৪০টি। শুক্রবারে রাজশাহী জেলার মোট ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। সংক্রমণের হার ৭ দশমিক ৬১ শতাংশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button