ঢাকারাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

ঢাকার অপরাধের অভিযোগে রাজশাহীর ঠিকাদার আটক

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের আলোচিত অপরাধ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ টি গুরুত্বপূর্ণ ফাইল গায়েবের ঘটনায় নাসিমুল ইসলাম গণি টোটন নামের রাজশাহীর এক ঠিকাদারকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) টিম।

গতকাল সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় সিআইডির ঢাকার একটি দল ঠিকাদার টোটনের ভেড়ীপাড়ার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সেই গোয়েন্দা সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত ওই বাসায় অভিযান চালানো হয় তাকে আটকের উদ্দেশ্যে । তদন্তের জন্য এসময় সিআইডি কাউকে ওই বাড়িতে ঢুকতে ও প্রবেশ করতে দেয়নি। এই সময় তার বাড়িতে তল্লাশিও চালান সি আইডির টিম। শেষে রাত সাড়ে ১০ টার দিকে সিআইডি সদস্যরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

এই বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির রাজশাহীর বিশেষ পুলিশ সুপার আব্দুল জলিল।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ টি গুরুত্বপূর্ণ ফাইল গায়েবের ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য টোটন নামের একজন ব্যক্তিকে সিআইডির ঢাকা হেড কোয়ার্টার্সে নেওয়া হয়েছে। তাকে এখনও গ্রেফতার বা আটক দেখানো হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে উদ্ধর্তন কর্মকর্তারা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button