সংবাদ সারাদেশসারাদেশ

নোয়াখালীতে বিষপানে আত্মহত্যা স্কুলছাত্রী

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে আরফিনা আক্তার নদী নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আরফিনা উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের দিদারুল আলমের মেয়ে।

শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নদীর বাবা দিদারুল আলম জানান, দীর্ঘদিন ধরে আমার মেয়ে পেটের ব্যথায় ভুগছিল। পেটের ব্যথায় অতিষ্ঠ হয়ে সে বিষপানে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ জানান, শনিবার সাড়ে ৮ টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

রোববার সকাল পৌনে ১০ টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button