নওগাঁ

সড়ক দুর্ঘটনায় তছনছ হয়ে গেলো একটি সংসার

নওগাঁ প্রতিনিধিঃ

বেপরোয়া ট্রাক্টরের গতি তছনছ করে দিয়েছে একটি সংসার। কেড়ে নিয়েছে এক গৃহবধূর প্রাণ। আর এ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুরো পরিবারে বইছে শোকের মাতম।

গতকাল বুধবার নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউপির শ্রীরামপুর গ্রামের নাসিরের মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে ।

নিহত নারী উপজেলার শ্রীরামপুর গ্রামের নাসির উদ্দিন প্রাং এর স্ত্রী। তার নাম আঞ্জুয়ারা বেগম।

আঞ্জুয়ারা বেগম ও তার ছেলে, স্বামীর সঙ্গে মোটরসাইকেল যোগে মহাদেবপুর উপজেলার বিন্দারামপুরে তার মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে গণেশপুর ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডলের ইটভাটার একটি বেপোরোয়া গতির ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আঞ্জুয়ারা বেগমের মৃত্যু হয়।

এ ব্যাপারে মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাক্টরটি আটক করাসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button