নাটোররাজনীতিসারাদেশ

বড়াইগ্রামে পাট ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরে বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার এক পাট ক্ষেত থেকে আজ (১৭ জুন)বৃহষ্পতিবার বিকেল ৩টার দিকে আব্দুস সামাদ (৭২) নামক এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুস সামাদ বনপাড়া পৌরসভাধীন বনপাড়া দক্ষিনপাড়া গ্রামের মৃত উসমান গনির পুত্র ।

স্থানীয়রা জানান, আব্দুস সামাদ বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। বাড়ির পাশে নাটোর-পাবনা মহসড়কের পাশের্ব তার একটি চায়ের দোকান আছে। কিন্তু দোকানটি না খোলায় বিভিন্ন স্থানে তাকে না পেয়ে খোঁজতে থাকে স্বজনরা। পরে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার এক পাট ক্ষেতে লাশ দেখতে আসে শত-শত মানুষ। লাশের কয়েক গজ দুরে বিষের গন্ধযুক্ত একটি কৌটা পড়ে ছিল। এতে অনেকের ধারণা, তিনি বার্ধ্যক্য ও অসুস্থতার কারণে বিষ পানে আত্মহত্যা করেছেন ।

ভিকটিম আব্দুস সামাদের পুত্র ফজলুর রহমান জানান, আমাদের পারিবারিক কোনো কোলাহ ছিল না। তবে তিনি রোগাক্রান্ত ছিলেন। খবর পেয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তারা বলেন ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button