সংবাদ সারাদেশসারাদেশ

ফেনীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নিহত ২

ফেনী প্রতিনিধি:

ফেনীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ২জন নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদ পুর গ্রামের আবদুল মতিন বাবুল মিয়ার ছেলে ইমাম হোসেন রিপন ও ফেনীর দাগনভূঞা উপজেলার সেবারহাট এলাকার গোবিন্দ পুর গ্রামের প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস।

স্থানীয়রা বলেন, কুয়েত প্রবাসী বেলাল হোসেনকে নিয়ে ঢাকা থেকে মাইক্রোবাস চালিয়ে দাগনভূঞা উপজেলার সেবারহাট এলাকার গোবিন্দপুর গ্রামে যাচ্ছিলেন রিপন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে মাইক্রোবাসটির।

এতে ঘটনাস্থলেই রিপন নিহত হন। পরে আহত ৭ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে আরো ১ জন নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতরা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button