রাজশাহী সংবাদ

ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় সারাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে। ধর্ষণকারী ফাঁসি দাবিতে আজ বুধবার বেলা ১২ টার সময় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কাজলা ভবন সামনে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাধারন শিক্ষার্থীদের মানববন্ধন কমিটি সভাপতি রায়হান রোহান ।
তিনি বলেন, স্বাধীনতার ৪৯ বছর পরও কেনো একটি মেয়ে স্বাধীন ভাবে চলা ফেরা করতে পারে না? আর কত শিক্ষার্থী ধর্ষণের শিকার হবে, এর সুষ্ঠ বিচার হতে হবে আর তাদের আইনের আওতায় আনতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজে দেখি কেউ না কেউ ধষর্ণ শিকার হয়েছে।

আমাদের এই সমাজ দিনের পর দিন নারী ও শিশু ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে। এর কি কেনো সুষ্ঠ বিচার হবে না। তিনি আরো বলেন আজ তনু,নুসরাত মতো আর কত কত মেয়ে ধর্ষণের শিকার হবে। এখনই সময় সারাদেশে ছাত্র সমাজকে জেগে ওঠার সময় । সাধারণ জনগণের মাঝে সচেতন গড়ে তুলতে হবে।

না হলে দিনের পর দিনের এই সংখ্য আরও বাড়তে থাকবে। আমরা ছাত্রসমাজ চাই প্রতিটি মেয়ে যেন স্বাধীন ভাবে চলা ফেরা করতে পারে। আমরা চাই আর একটিও মেয়ে যেন ধর্ষণের স্বীকার না হয় । আজ আমি এ কথা দিয়ে শেষ করতে চাই যে সচেতনতা গড়ে তুলতে হবে আর ধর্ষণ বন্ধ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের মধ্যে , আবু হানিফ, ইমু, কেয়া,দিপা বলী,আসমাউল হুসনা,হাসিব,নিশাত, জেসমিন, নিসাদ, ওহি,মৌমিতা, তারেক, রাব্বি, সুমাইয়া, শান্ত ,রিতি,মুন্না আশা, নিরবসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button