ঠাকুরগাঁসারাদেশ

ঠাকুরগাঁও পীরগঞ্জে ট্রাক ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

লিমন সরকার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পীরগঞ্জ টু বোচাগঞ্জ সড়কে ট্রাক ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে মজিবর রহমান (৪২) নামের এক জন নিহত হয়েছে ও ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ।

নিহত মজিবর রহমান ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর পুকুর পাড় গ্রামের কাজী ইব্রাহীম এর ছেলে। মঙ্গলবার সকাল ছয় টার সময় উপজেলা দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া বুড়াধাম নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যাক্ষাদর্শীরা ও নিহতের সেলক নাফিউল ইসলাম এলিন জানান -২ টা পাওয়ার টিলার সহ পাওয়ার টিলারের কর্মচারীরা পাওয়ার টিলার যোগে বালু উত্তোলনের জন্য যাচ্ছিল। যাওয়ার পথে বাঁশগাড়া বুড়াধাম নামক স্থানে পৌছানো মাত্রই পীরগঞ্জমুখী একটি দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

সে সময় ট্রাকের ধাক্কায় পাওয়ার টিলারে চালক মজিবর রহমানের ঘটনা স্থলে মৃত্যু হয়। সে সময় পাওয়ার টিলারে থাকা ৩ জন কে গুরুতর অবস্থায় উদ্ধার করে দিনাজপুর আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কাতিক চন্দ্র রায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button