নীলফামারীসংবাদ সারাদেশ

নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

শফিকুল ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ৮ মার্চ দুপুরে নীলফামারী জলঢাকার উত্তর দেশিবাই এলাকার একটি ডাংঙ্গায় ভুট্টা ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট কৃষকের মৃত্যুর ঘটে।

ঐ কৃষক নীলফামারী জেলার জলঢাকা উপজেলা উত্তর দেশীবাই গ্রামের ৫নং ওয়ার্ডের ছমে উল্লাহ পুত্র মশিউর রহমান (৫৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মশিউর রহমান ভুট্টা ক্ষেতে পানি দেওয়া শেষে মটারের লাইন টি বন্ধ করতে গিয়ে তারের সাথে জড়িয়ে পড়লে সেখানে মৃত্যু ঘটে ।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান কৃষক মশিউর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button