যশোরসংবাদ সারাদেশসারাদেশ

যশোরে আর্জেন্টিনার গোল উচ্ছ্বাস করতে গিয়ে নিহত ১

যশোর প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছায় আর্জেন্টিনার গোলের পর উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে নির্মাণাধীন ব্রিজের রড বিদ্ধ হয়ে রাকিব হোসেন নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাকিব ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য কাটাখাল ব্রিজ এলাকায় বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।

এ সময় উল্লাস করতে গিয়ে পা পিছলে পার্কের পাশে নির্মাণাধীন বেইলি ব্রিজের ওপর পড়েন রাকিব। এতে পিঠে রড বিঁধে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button