খেলাধুলা

এবার ভ্যাকসিন নিলেন পাপন

সংবাদ চলমান ডেস্কঃ

এবার করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আজ সোমবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে এই ভ্যাকসিন নেন তিনি।

বিসিবির উইমেন্স উইংয়ের কো-অর্ডিনেটর এবং বোর্ড সভাপতির সহকারী তৌহিদ মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ভ্যাকসিন নেয়ার পর গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি বিসিবি সভাপতি।

দেশে করোনা ভ্যাকসিন আসার আগে থেকেই এ বিষয়ে বেশ তৎপর ভূমিকা পালন করেছেন নাজমুল হাসান পাপন। বেক্সিমকো ফার্মাসিউটিউক্যালসের পরিচালক হিসেবে ভ্যাকসিন আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। অন্যান্য কাজে ব্যস্ত থাকায় এতদিন ভ্যাকসিন নিতে পারেননি বিসিবি বস।

এর আগে সংবাদমাধ্যমে বিসিবি সভাপতি জানিয়েছেন, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়সহ জাতীয় পর্যায়ের সকল ক্রিকেটারদের শিগগিরই করোনা ভ্যাকসিন দেয়া হবে। এর মাধ্যমে পূর্ণাঙ্গ পরিসরে দেশের ঘরোয়া ক্রিকেট শুরু করা যাবে।

এর আগে গত সোমবার করোনার ভ্যাকসিন নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন তিনি,বলে জানা যায়।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button