রাজশাহী সংবাদ

রাজশাহীতে হোটেল থেকে যুবক-যুবতি আটক

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার সহকারি পুলিশ কমিশনার ফারজিনার নেতৃত্বে সোমবার দুপুরে এক অভিযান পরিচালনা করে নগরীর গনক পাড়া আশ্রয় হোটেল থেকে ৭ জন তরুন ও ৫ তরুনিকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগে এই আশ্রয় হোটেল থেকে মহানগর ডিবি অভিযান পরিচালনা করে কয়েক জন কে আটক করেন। তবে হোটেলের আসল মালিক কোন অভিযানেই আটক হয়না বলে জানিয়েছে স্থানীয়রা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button