দূর্গাপুররাজশাহী

দূর্গাপুর পৌরসভার মেয়র প্রার্থী হুমায়ুন কবির সহ করোনায় মৃত্যু ৪

দূর্গাপুর প্রতিনিধিঃ

আজ ২৭ জুন রবিবার রাজশাহীর দূর্গাপুর পৌরসভার মেয়র প্রার্থী হুমায়ুন কবির (৩৯) সহ করোনা ভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে।

দূর্গাপুর মেডিকেল মোড়ের মুড়ি ব্যবসায়ী ফিরোজ, রুবেল এর পিতা কাঁচু (৬৫) এবং নামুদরখালি এর ১ জন ও শাল ঘড়িয়া গ্রামের ১ জন সহ হুমায়ুন কবির করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। জানা গেছে, হুমায়ুন কবির (৩৯) মৃত হবিবুর এর ছেলে, গ্রাম শালঘড়িয়া ,তিনি দূর্গাপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটির সভাপতি এবং লাঙ্গল প্রতীক নিয়ে দূর্গাপুর পৌরসভা মেয়র প্রার্থী ছিলেন।

হুমায়ুন কবির ছিলেন একজন মেধাবী, যোগ্য, সত্য তরুণ প্রজন্মের আইকন নেতা তিনি বলতেন যে, আমি দূর্গাপুর পৌরসভা নির্বাচনে পাশ করতে না পারলেও দূর্গাপুর পৌরসভার মানুষের যে ভালোবাসা পেয়েছি, তাতেই আমি ধন্য। হুমায়ুন কবিরের মৃত্যুতে তার আত্মীয় স্বজন ,বন্ধু বান্ধব সহ রাজশাহী জেলার কৃষক লীগ এবং বিভিন্ন নেতা কর্মীরা শোক প্রকাশ করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button