ঠাকুরগাঁসংবাদ সারাদেশসারাদেশ

আদিবাসীদের উন্নয়নে পীরগঞ্জে মতবিনিময় সভা  

লিমন সরকার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক সংবাদ প্রকাশের লক্ষ্যে পীরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও এ সভার আয়োজন করে।

সংস্থার প্রেমদীপ প্রকল্পের আওতায় হেকস্ ইপারের সহযোগীতায় এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম ও আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সরকার, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, সংস্থার উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, ইকোনোমিকাল ডেভেলপমেন্ট অফিসার রওশন চৌধুরী প্রমূখ।

সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। এতে আদিবাসী পল্লীর জলাবদ্ধতা, যাতায়াত অসুবিধা, শ্বশান ঘাট না থাকা সহ দলিত জনগোষ্ঠীর নানা সমস্যা ও জীবনমান উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button